• ঢাকা
  • সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দৈনিক স্বাধীন সংবাদ এর ইফতার মাহফিল আয়োজন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৪ পিএম;
দৈনিক স্বাধীন সংবাদ এর ইফতার মাহফিল আয়োজন
দৈনিক স্বাধীন সংবাদ এর ইফতার মাহফিল আয়োজন

সূর্য আহমেদ মিঠুন - : নারায়ণগঞ্জের  সিদ্দিরগঞ্জ চিটাগাংরোডে রবিবার ( ৮ মার্চ ২০২৬ ইং ) হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স এন্ড প্রিয়ম নিবাস বিল্ডিং লিফটের ৪ তলায়  জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি গ্রুপের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে  ইফতার পার্টি এবং সাংবাদিকদের মান উন্নয়নে সংক্ষিপ্ত আলোচনা ও দ্রুব‍্যমূল‍্য নিয়ন্ত্রণ শীর্ষক সেমিনার অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে। উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আনোয়ার হোসেন আকাশ।.

 .


‎প্রাধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক  স্বাধীন সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট। উক্ত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন সংবাদ এর সহকারী সম্পাদক  মো: শিহাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার  মো: সূর্য আহমেদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি  আবুল বাসার মজুমদার। দৈনন্দিন রুদ্র বার্তা ও রুদ্র কন্ঠের  সম্পাদক মো: শাহালম তালুকদার,  সিনিয়র সাংবাদিক দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার মতিন মাষ্টার, সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুজ্জামান, দৈনন্দিন স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম রেজাউল করিম, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সিদ্দিরগঞ্জ প্রতিনিধি আরিফ খান শুভ, দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার  বিশেষ প্রতিনিধি তানজিনা লিপি, সাংবাদিক লিজা, সাংবাদিক মাহবুব সহ অন‍্য সকল সাংবাদিক ও সম্মানীত অতিথি বৃন্দ।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ