নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে ডে নাইট নিউজের উদ্যোগে এক বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।.
.
অনুষ্ঠানের শুরুতে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।.
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন এবং আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রতীক, যা সকল মানুষকে এক সুতোয় বেঁধে রাখে।.
অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ ও উৎসবের আমেজ।.
পরবর্তীতে বিশ্ব শান্তি কামনায় একটি মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা হাতে হাত রেখে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা তুলে ধরেন। এ মানববন্ধনের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।.
ডে নাইট নিউজের এ আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।. .
ডে-নাইট-নিউজ / মোঃ রফিকুল ইসলাম
আপনার মতামত লিখুন: