• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টাঙ্গাইলে নারী হত্যার অভিযোগে মোয়াজ্জিন গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২২ পিএম;
টাঙ্গাইলে,  নারী হত্যার,  অভিযোগে,  মোয়াজ্জিন গ্রেফতার
টাঙ্গাইলে নারী হত্যার অভিযোগে মোয়াজ্জিন গ্রেফতার

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় এক মধ্যবয়সী বৃদ্ধাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশাররফ হোসেন নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন স্থানীয় চৌরাস্তা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন।.

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে মোশাররফ হোসেনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করে। এলাকাবাসী মুয়াজ্জিন এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে।. .

ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার রাকিব হাসান:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ