• ঢাকা
  • মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ২১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম;
গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ২১
গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ২১

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জরুন এলাকায় একটি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার অন্তত ২১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। .

আজ সোমবার (১ মে) সকালে জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে।  .

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ওই কারখানার কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনাতে আগুন নেভানো হয়। পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।  .

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ২১ জনকে নিয়ে আসা হয়েছে। তবে তাদের কারো অবস্থা গুরুতর না।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ