• ঢাকা
  • শুক্রবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গাজীপুর জেলা রেজিস্ট্রার অফিসে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত ‎


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৬ পিএম;
গাজীপুর জেলা রেজিস্ট্রার অফিসে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত ‎
গাজীপুর জেলা রেজিস্ট্রার অফিসে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত ‎

‎"একটি গাছ একটি প্রাণ, আঙিনা হোক সবুজ বাগান"—গাজীপুর জেলা রেজিস্ট্রার অফিসে বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬ পালিত.



‎সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার 

‎"একটি গাছ একটি প্রাণ, আঙিনা হোক সবুজ বাগান"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলা রেজিস্ট্রার অফিসে পালিত হচ্ছে বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হচ্ছে। 

‎পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর জেলা রেজিস্ট্রার অফিসের উদ্যোগে পালিত হচ্ছে বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬।
‎এ উপলক্ষে অফিস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হচ্ছে, যাতে সবাই নিজ নিজ আঙিনা ও আশপাশে গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন।

‎তথ‍্য সূত্রে জানা যায় জেলা রেজিস্ট্রার কার্যালয় বৃক্ষ রোপণ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করেন গাজীপুর জেলা রেজিস্ট্রার মো: মিজানুর রহমান ও গাজীপুর সদর রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার মো: আব্দুল বাতেন।.

‎এ বিষয়ে গাজীপুর জেলা রেজিস্ট্রার  মোঃ মিজানুর রহমান দৈনিক স্বাধীন সংবাদ কে  বলেন "একটি গাছ একটি প্রাণ—এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে আমরা বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করলে পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।"

‎চারা নিতে আসা সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি আরও বিস্তৃত হলে সমাজে বৃক্ষরোপণের আগ্রহ বাড়বে এবং সবুজায়ন ত্বরান্বিত হবে।.

 .

 .

‎বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষায় একটি সামাজিক আন্দোলন। সেই লক্ষ্যেই গাজীপুর জেলা রেজিস্ট্রার অফিসের এই উদ্যোগে সাড়া দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ