• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে হুইপ আশরাফ উদ্দিন নিজানের উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৬ পিএম;
কমলনগরে হুইপ আশরাফ উদ্দিন নিজানের উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কমলনগরে হুইপ আশরাফ উদ্দিন নিজানের উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

​কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)-এর প্রধান আতিথ্য ও উপস্থিতিতে কমলনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।.

​উপজেলা প্রশাসন,এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। .

 .

সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাতুজ জামান।.

​সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, জুয়া, চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।.

​সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম,উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার  সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। .

 .

বক্তারা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, বাজার মনিটরিং এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।.

​উপস্থিত সকলেই কমলনগরের শান্তিময় পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন প্রয়োগকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ