Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক  বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান ও বার্তা জানাতেই তিনি দিল্লি গেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

এর আগে সোমবার রাতে ঢাকা থেকে বিমানে দিল্লি পৌঁছান দীনেশ ত্রিবেদী। তবে তার এ সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মোদির কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার পর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী প্রথম ভারতীয় হাইকমিশনার, যিনি রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে দিল্লি সফরের সময় তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে এ সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

এ ছাড়া শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অস্বস্তির কারণ হয়ে আছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

অন্যদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রয়েছে।

ফলে সম্ভাব্য প্রধানমন্ত্রীর ভারত সফর, প্রত্যর্পণ ইস্যু ও গঙ্গা চুক্তির নবায়নসহ দ্বিপক্ষীয় নানা বিষয় দীনেশ ত্রিবেদীর দিল্লি সফরে আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ৫০০ অসহায় মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’, বি

1

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

2

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

3

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

4

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

5

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

6

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

7

বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

8

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

9

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

10

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

11

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

12

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

13

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

14

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

15

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

16

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

17

সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে

18

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভ

19

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

20