বরুড়া উপজেলার ৪ নং দক্ষিণ খুসবাশ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিপুরের গ্রামের ডাক্তার বাসার হোসনের বড় ছেলে শামীম আল মামুন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত এবং ৫ আগষ্টের পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেই হয়ে উঠেছেন মাদক সম্রাট। তার বাবা ডাক্তার বাসার হোসেন বিএনপির রাজনীতি করেন বলে জানা গেছে, এর প্রভাব খাটিয়ে শামীম আল মামুন এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা করেন, এলাকার তরুন সমাজকে নিয়ে সন্তাস বাহিনী গঠন করে এ সমস্ত অপকর্ম করেন, এলাকার সাধারণ জনগন তার ভয়ে কিছু বলতে পারছেনা,এছাড়াও তিনি হরিপুর বাজারের ব্যবসায়িদের নিকট চাঁদা দাবি করেন, এতে ক্ষুদ্র ব্যবসায়িরা অসহায় হয়ে পড়েছে। এ ব্যাপারে বরুড়া থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত পুলিশ জানায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ কেউ থানায় করেনি, অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্হা করা হবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: