সূর্য আহমেদ মিঠুন - নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার
অফিসার ইনচার্জ ওসি মহম্মদ আব্দুল বারিক
এর দিক নির্দেশনা একের পর এক মাদক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায়
আজ মঙ্গলবার ( ৩ মার্চ ) সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ১৩১ (একশত একত্রিশ) পুড়িয়া হেরোইন ও ২১০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। এছাড়া , চুরি, ডাকাতি, ও বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত আরো ৬ জন সহ সর্ব মোট ১০ (দশ) জন আসামী গ্রেফতার করে। তথ্য সূত্রে জানা যায় সিদ্দিরগঞ্জ থানা পুলিশ পরবর্তীতে ১০ জন আসামি কে বিজ্ঞ আদালতের প্রেরণ করেছে।
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: