• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিদ্দিরগঞ্জে সরকারি চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৯ পিএম;
সিদ্দিরগঞ্জে সরকারি চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা
সিদ্দিরগঞ্জে সরকারি চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

সূর্য আহমেদ মিঠুন : ‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কতৃক বরাদ্দকৃত চাল ১৫০ জন প্রতিবন্ধীব্যক্তিদের  মাঝে বিতরণ করলেন নারায়নগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানাধীন মধুগড় এলাকায় অবস্থিত  প্রতিবন্ধীব্যক্তিদের  মানসিক বিকাশের  একটি প্রতিষ্ঠান  আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। 

‎ শুক্রবার ( ৩এপ্রিল )  সকালে নাসিক ৮ নং ওয়ার্ডে অবস্থিত  সংগঠনের কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। 

‎তথ‍্য সূত্রে জানা যায় আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা'র প্রতিষ্ঠাতা  সভাপতি-এস,এম,সেলিম রেজা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ইসলাম এর সার্বিক তত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃলিটন,মানবকল্যান পরিষদের চেয়ারম্যান- এম এ মান্নান,আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা'র উপদেষ্টা সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু।.

‎এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধীব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের জন্য  সরকারের কাছে দাবি রাখেন সেই সাথে এই মানবিক কাজে সমাজের সকলকে এগিয়ে আসার ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রতিবন্ধীব্যক্তিদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। 

‎এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি মাসুদ,কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ। এ ছাড়াও  উপস্থিত ছিলেন নাজির,পারভীন,মোকফর,রাজিব,আয়েশা, শারজাহানসহ প্রমূখ।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ