সূর্য আহমেদ মিঠুন - আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে নারায়ণগঞ্জ - ৩ (সিদ্দিরগঞ্জ-সোনারগাঁ ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান এর ধানের শীষ মার্কা প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে সিদ্দিরগঞ্জ থানা ছাএ দলের সাবেক সভাপতি জনাব দেলোয়ার হোসেন খোকন এর নেতৃত্বে আজ শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি ) নাসিক ৮ নং ওর্য়াডে বিশাল নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারণায় আওতাভুক্ত এলাকা গুলো ছিল সৈয়দ পাড়া,তাতখানা,শান্তিবাগ ও বৌ বাজার। প্রচারণায় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখের পড়ার মতো।.
.
প্রচারণার শেষ মুহূর্তে সিদ্দিরগঞ্জ থানা ছাএ দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন নাসিক ৮ নং ভোটারদের উদ্দেশ্যে বলেন ধানের শীষে ভোট দিলে দেশ থাকবে নিরাপদে। সবার আগে বাংলাদেশে সম্মানিত ভোটারদের ভোট হোক ধানের শীষ। ধানের শীষে ভোট দিলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান কে ভোট দিলেন। ধানের শীষে ভোট দিলেন তো জনাব তারেক রহমান কে ভোট দিলেন। ১২ তারিখ বৃহস্পতিবার সারাদিন সিদ্দিরগঞ্জ বাসী ধানের শীষে ভোট দিন। আমরা বিশ্বাস করি ভোটারদের ভোটের মাধ্যমে আমাদের ৩ আসনে সিদ্দিরগঞ্জে মান্নান ভাইয়ের বিজয় হবে ইনসাআল্লাহ্।.
ধানের শীষ প্রার্থী মান্নান ভাই কে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের কাছে যাচ্ছি এবং এই প্রচারণা চলছে চলবে ইনসাআল্লাহ্। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: