লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:ক্ষ্মীপুরের কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলায় সরকারি ঘর ও বিভিন্ন ভাতার প্রলোভন দেখিয়ে কয়েকশ’ মানুষের কাছ থেকে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। চক্রের মূলহোতা নিজেকে সমাজসেবা কর্মকর্তা পরিচয়দানকারী তাহমিনা আক্তার লিমা এখন পলাতক।.
প্রতারণার কৌশল.
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত লিমা গ্রামে গ্রামে গিয়ে নিজেকে উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। সহজ-সরল মানুষ তার ফাঁদে পা দিয়ে বিভিন্ন অংকের টাকা তুলে দেন:.
ভুক্তভোগীদের হাহাকার.
টাকা নেওয়ার সাত-আট মাস পার হলেও কোনো সুবিধা না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী শাহনাজ বেগম জানান, কষ্টার্জিত অর্থ ফেরত চাইলে লিমা টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। বর্তমানে পাওনা টাকা আদায়ে শাহনাজ বেগম লক্ষ্মীপুর আদালতে একটি মামলা (সিআর নং- ১০২/২০২৬) দায়ের করেছেন।.
বর্তমান পরিস্থিতি.
অভিযুক্তের পরিবার দাবি করছে লিমা নিজেও প্রতারণার শিকার, কিন্তু স্থানীয়দের অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে লিমা পাল্টা 'মিথ্যা মামলা'র আশ্রয় নিয়েছেন। মূল অভিযুক্ত পলাতক থাকায় ভুক্তভোগী শত শত সাধারণ মানুষ তাদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: