• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৭ পিএম;
রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার
রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার

দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তাদের সংগঠন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর উদ্যোগে অর্ধশত দুঃস্থ, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে রমজান মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।.


উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে এসব রমজান সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক কংকনা রায়, সহ-সভাপতি মর্তুজান নাহার মিতু, সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি, কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা, সদস্য মাবরুহা তানজিম, মাসরুফা, নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।.


এ সময় প্রতিজন উপকারভোগীর মাঝে আতপ চাল, ছোলা, বেসন, মসুর ও কলাই ডাল, মুড়ি, ট্যাং এবং চিনি বিতরণ করা হয়।
সাহায্যপ্রাপ্ত এক অসচ্ছল ব্যক্তিরা জানান, রমজান মাসে সংসারের খরচ বেড়ে যাওয়ায় অনেক সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করা কঠিন হয়ে পড়ে। এমন সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।.


সংগঠনটির সভাপতি কংকনা রায় বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।.


সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি বলেন, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার স্থানীয় তরুণ উদ্যোক্তাদের একত্রিত করে একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকা- পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ