• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মঠবা‌ড়িয়ায় মাদক সহ দুই নারী ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২০ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪০ পিএম;
মঠবা‌ড়িয়ায় মাদক সহ দুই নারী ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ
মঠবা‌ড়িয়ায় মাদক সহ দুই নারী ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ

পি‌রোজপুর প্র‌তি‌নি‌ধি,জ‌হিরুল ইসলাম : মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সুরমা বেগম (৩০) ও শাহানা আক্তার(৩৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুরমা বেগম উপজেলা উত্তর পাতাকাটা গ্রামের ফরিদ উদ্দিন সরদারের স্ত্রী এবং শাহানা আক্তার বড় শৌলা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী।.

মঠবাড়িয়া থানা সু‌ত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা উত্তর পাতাকাটা গ্রামে অভিযান চালিয়ে সুরমা বেগমের বসত ঘর থেকে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ সুরমাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এর পর রাতে উপজেলা মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ শাহানা আক্তারকে গ্রেফতার করা হয়।.

তা‌দের বিরু‌দ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃতদের  সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ