• ঢাকা
  • শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাগেরহাটে স্থানীয় এক মাদক ব্যবসায়ী সরকারি কর্মকর্তার জমি দখলের চেষ্টা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৫ পিএম;
বাগেরহাটে স্থানীয় এক মাদক ব্যবসায়ী সরকারি কর্মকর্তার জমি দখলের চেষ্টা
বাগেরহাটে স্থানীয় এক মাদক ব্যবসায়ী সরকারি কর্মকর্তার জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক  :বাগেরহাট জেলার অন্তর্গত শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের তাফাল বাড়ি বাজার সংলগ্ন। একটি জমিতে বিএনপি নেতা পরিচয় নামধারী ও স্থানীয় মাদক ব্যবসায়ী অবৈধভাবে সরকারি কর্মকর্তার নিজ নামিও জমি দখলের অভিযোগ উঠেছে। .

অনুসন্ধানে এই নেতার নাম জানা যায় মিজান খাঁন,তার পিতার নাম মোহাম্মদ নুরুল হক খান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই মিজান খা বিভিন্নভাবে মানুষের জমি দখল ও গাছ কেটে নিয়ে যায়।
এমতাবস্থায় আজকে সকাল আনুমানিক দশ ঘটিকার সময় ৪ নং সাউথখালী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফা খানম এর নিজ নামীও জমিতে অজ্ঞাত ২০-২৫ জন লোক নিয়ে সন্ত্রাসী, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী মিজান খান যায় এবং সেখানে থাকা তার জমির বড় বড় গাছ কাটে ও বিল্ডিং উঠানোর জন্য জমিতে খনন করে। ঘটনা শুনতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবার সেখানে ছুটে যায় এবং ৯৯৯ এ ফোন দেয় পরবর্তীতে শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি থানায় এসে অভিযোগ দায়ের করার কথা বলেন এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বাস দেন পূর্ণ আইনি সহায়তা দেয়ার।.


আরো জানা যায় এই মিজান খাঁ অত্র এলাকায় বিএনপি'র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী মাদক ব্যবসা সহ বিভিন্ন দখলদারি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সে আজকে সরকারি কর্মকর্তার জমি দখলের জন্য তার দলবল নিয়ে সেখানে গিয়ে গাছ কাটে এবং জমি খনন করা শুরু করে। এ সমস্ত দখলদারীদের এখনো দমন করা না গেলে ভবিষ্যতে আরও মানুষকে এদের কারণে বিপদে পড়তে হবে। এমতাবস্থায় বিএনপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ও নেতাদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অনতি অবিলম্বে এই মিজান খাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানাচ্ছে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ