• ঢাকা
  • বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৯ এএম;
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্লাবন ‍শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর বাম কেটে ফেলতে হয়েছে।.

 .

      জানা যায়, ঈদের পরদিন গত রবিবার (২২ মার্চ) সকালে বগুড়া থেকে ঈদ উপলক্ষে স্বপ্নপূরী পিকনিক কর্ণারে বেড়াতে আসার সময় ফুলবাড়ী-স্বপ্নপূরী সড়কে সিএনজি ও চার্জারের মুখোমুখি সংঘর্ষে উপয় যানবাহনের অন্তত সাত জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সিএনজি আরোহী মুক্তি (৮) এরপর সিএনপি’র নিচে চাপা পড়ায় তার বাম গুড়া হয়ে যায়। এতে তার বা পা কেটে ফেলতে হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।.

      আহত শিশু মুক্তির বাড়ী বগুড়ার জেলার আদমদীঘি এলাকায় বলে জানা গেছে।.

 .

      একইভাবে একইদিন গত রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর লাভলী ফুডের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রাকিবুল হাসান রাকিবের (২১) ঘটনাস্থলেই মৃত্যু এবং অপর সঙ্গী শাহারিয়ার ইমন স¤্রাট (১৭) গুরুতর আহত হয়েছেন।.

      নিহত রাকিবুল হাসান রাকিব উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের ভেড়ম গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং আহত শাহারিয়ার ইমন স¤্রাট একই গ্রামের জুলফিকার হায়দার আলীর ছেলে।.

      প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাকিবুল হাসান রাকিব ও শাহারিয়ার ইমন স¤্রাট গ্রামের বাড়ী থেকে মোটরসাইকেল যোগে দ্রæত গতিতে ফুলবাড়ী পৌরশহরের তাদের এক আত্মীয়ের বাড়ীতে আসার সময় পেছন থেকে দ্রæত গামী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসান রাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শাহারিয়ার ইমন স¤্রাট। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রাকিবকে মৃত ঘোষণা করেন এবং আহত শাহারিয়ার ইমন স¤্রাট রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।.

      থানার পরিদর্শক -তদন্ত মো. সিদ্দিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান রাকিবের মৃত্যুর বিষয়ে থানায় সড়ক আইনে মামলা রুজু করা হয়েছে। অপরটির বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ