• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৪ পিএম;
নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মজুদকালে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। মূলত কোনো প্রকার কাগজপত্র ব্যতিরেখে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতিত মজুত ও বিক্রয়ের দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন।

কোস্টগার্ড দক্ষিণ জোন এর মিডিয়া কর্মকর্তা ‎লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারা বাহিকতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।.

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ