• ঢাকা
  • সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জ ৩ আসনে বিজয়ী প্রার্থী মান্নান কে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন হালিম জুয়েল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১০ পিএম;
নারায়ণগঞ্জ ৩ আসনে বিজয়ী প্রার্থী মান্নান কে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন  হালিম জুয়েল
নারায়ণগঞ্জ ৩ আসনে বিজয়ী প্রার্থী মান্নান কে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন হালিম জুয়েল

 ‎সূর্য আহমেদ মিঠুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসন ( সোনারগাঁ - সিদ্দিরগঞ্জ ) বিএনপির প্রার্থী  আজহারুল ইসলাম মান্নান বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) জনগণের ভোটে জয় লাভ করেছেন। 

‎নির্বাচন কমিশন সূত্র মতে জানা যায়, বিএনপির আজহারুল ইসলাম (মান্নান)ধানের শীষ ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া দাড়ি পাল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। এখানে ভোটের হার ছিল ৫৭ দশমিক ৪১ শতাংশ। আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন। .

 .


‎সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল  নারায়ণগঞ্জ ৩ আসনে  বিজয়ী  এমপি আজহারুল ইসলাম মান্নান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তথ্য সূত্রে জানা যায় এর আগে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলামের মান্নানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি জানান নারায়ণগঞ্জ ৩ আসনে ( সোনারগাঁ - সিদ্দিরগঞ্জ ) বিএনপির চেয়ারম্যান  জনাব তারেক রহমান যোগ্য ব‍্যক্তি কেই নমিনেশন দিয়েছিলেন। তাই আমি ও আমার নেতা কর্মী নিয়ে সিদ্দিরগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছিলাম। এবং আল্লাহ্ অশেষ রহমতে  ধানের শীষের প্রতীকে আজহারুল ইসলাম মান্নান ভাই সিদ্দিরগঞ্জে জয় লাভ করে। এই জয় ধানের শীষের সকল নেতা কর্মীর পরিশ্রমের ফল।   সোনারগাঁ - সিদ্দিরগঞ্জ বাসী তাদের সঠিক অভিভাবক ভোটের মাধ‍্যমে নির্বাচিত করেছেন।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ