• ঢাকা
  • সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০১ পিএম;
নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন
নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন


সূর্য আহমেদ মিঠুন : সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দিনব্যাপী বার্ষিক বনভোজনের আয়োজন করেছে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের সদস্যরা সিলেটের জাফলং ও ভোলাগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

‎ক্লাব সূত্রে জানা যায়, ২০২২ সালে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মনিরুল আলমকে সভাপতি এবং সাবেক নাগরিক টেলিভিশনের সোনারগাঁও-বন্দর প্রতিনিধি আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এরপর কাচপুর মেগা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভাড়াকৃত কার্যালয় থেকে ক্লাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

‎বার্ষিক বনভোজন উপলক্ষে গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় সভাপতি মো. মনিরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মাসুমের সমন্বয়ে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল সড়কপথে সিলেটের উদ্দেশে যাত্রা করে।

‎দীর্ঘ রাতের ভ্রমণ শেষে শুক্রবার সকালে সিলেটে পৌঁছে সদস্যরা প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর আগুন পাহাড় পরিদর্শন শেষে জাফলংয়ে জেলা পরিষদের ডাকবাংলো রেস্ট হাউসে অবস্থান নেন। দুপুরের খাবারের পর সদস্যরা জাফলং জিরো পয়েন্ট, ঝর্ণা এলাকা, খাসিয়া পল্লী, চা-বাগানসহ আশপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। রাতে রেস্ট হাউসে অবস্থানকালে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ক্লাবের পরিচয়পত্র ও গোলাপি রঙের টি-শার্ট বিতরণ করা হয়।

‎বনভোজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সভাপতি মো. মনিরুল আলম ও তার সহধর্মিণী আশরাফুন নাহার কাকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মাসুম, সাইফুল ইসলাম, তুষার, সুজন, হাবিবুর রহমান, ডা. আরমান, মোহাম্মদ তারিকুল ইসলাম, ইব্রাহিম সুমন, হারুনুর রশিদ, আশিকুর রহমান আশিকসহ ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিরা।

‎শনিবার (৪ জুলাই) সকালে নাস্তা শেষে সদস্যরা জাফলং থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় যান। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকেলে সবাই নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন।

‎ভ্রমণ শেষে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হানিফ সদস্যদের পক্ষ থেকে সভাপতি মো. মনিরুল আলম ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে সফলভাবে বার্ষিক বনভোজনের আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, পেশাগত ব্যস্ততার মধ্যেও এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ