• ঢাকা
  • মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন পরিবারের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৪ পিএম;
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন পরিবারের
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন পরিবারের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তার পরিবার। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।.

আবেদনে তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার অনুরোধ করেছেন। .

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি বলেন, চিঠিটি আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস চিঠি পৌঁছে দেন। .

এর আগে গতকাল শনিবার আইনমন্ত্রী জানান, আমরা আবেদনের অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।.

উল্লেখ্য, চলতি মাসের ২৬ তারিখ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে।.

.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ