• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুমিল্লা চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যা মামলার আসামী গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫০ এএম;
কুমিল্লা চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যা মামলার আসামী গ্রেফতার
কুমিল্লা চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যা মামলার আসামী গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামের শাকতলা গ্রামের সিএনজি অটোরিকশা চালক হৃদয় হত্যামামলার আসামী নজির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন।.

জানা গেছে, গত ১০ জুন রাতে উপজেলার ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক হৃদয়কে হত্যা করে রাজিব, ফানসি ও নজির আহমেদ গং। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামী নজির আহমেদকে সোমবার বিকেলে নাঙ্গলকোটের পুটিজলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যামামলার আসামী নজির আহমেদকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা:  কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ