• ঢাকা
  • সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুমিল্লা চৌদ্দগ্রামে নির্বাচন উপলক্ষে ছুটিতে আসা প্রবাসীদের জামায়াতের পক্ষে সংবর্ধনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৮ পিএম;
কুমিল্লা চৌদ্দগ্রামে নির্বাচন উপলক্ষে  ছুটিতে আসা প্রবাসীদের জামায়াতের পক্ষে সংবর্ধনা
কুমিল্লা চৌদ্দগ্রামে নির্বাচন উপলক্ষে ছুটিতে আসা প্রবাসীদের জামায়াতের পক্ষে সংবর্ধনা

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনকে সামনে রেখে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে জামায়াত। শনিবার রাতে পৌর এলাকার রামরায়গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন। রামরায়গ্রাম ইউনিট জামায়াত সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে ও বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিচালক মাসুদ করিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপ প্রবাসী মাসুম বিল্লাহ, প্রবাসী তোফায়েল রেজা, প্রবাসী গাজী নাছির। উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডাঃ তাহেরের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা রুহুল আমিন, বাবুল মিয়া ও আ’লীগ থেকে মোঃ শহীদ উল্লাহ জামায়াতে যোগদান করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।.

.

ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা :  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ