.
.
কে.এম. আহসান উল্ল্যা :.
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :.
.
জামায়াতের নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সন্ত্রাসীরা খুবই দুর্বল। ভারতীয় আতসবাজিকে কোন ভয় নয়, কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দাড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়াকে তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। .
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানাচ্ছি। .
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। .
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মোঃ সালেহ, হাব'র সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।.
জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোঃ সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকি'র সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মোঃ সাহাব উদ্দিন, সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা মোঃ শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্ম পরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইন্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্নয়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল কর্মকার, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারি ও ডাঃ মন্জুর আহমেদ সাকি, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমীর শাহাব উদ্দিন, স্হানীয় জামায়াত নেতা তৌহিদুল আজিম বাবু, কে এম আবদুর রাজ্জাক, কে এম আবদুল কাইউম, ডাঃ বেলাল হোসেন চৌধুরী, ওমর মহিউদ্দিন, ডাঃ আনছার উল্লাহ চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, আলহাজ্ব মানোয়ার হোসেন, শাহআলম চৌধুরী, কাজী বাদল, শিবির নেতা রিফাত সানি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: