• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুমিল্লা চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৩ পিএম;
কুমিল্লা চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত 
কুমিল্লা চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত 

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদের হাঁতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে নেতাকর্মীরা। উপজেলার গুণবতী বাজারসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ও বুধবার নেতাকর্মীরা ব্যবসায়ী এবং সাধারন মানুষের কাছে ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দেয়ার আহবান জানান। গণসংযোগকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোঃ খোরশেদ আলম। এ সময় প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটির সভাপতি কারী আব্দুল ওহাব, মুজাহিদ কমিটির সদর মাওলানা ইলিয়াছ, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের খোকন, গুণবতী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইসরাফিল, কুমিল্লা জেলা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, চিওড়া ইউনিয়নে নির্বাচন সমন্বয়ক জাহিদ কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।.

 .

বক্তব্যে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোঃ খোরশেদ আলম বলেন, আমরা ভারত ও আমেরিকার কাছে মাথা নত করে ক্ষমতায় যেতে চাই না। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশে ইসলামী সমাজ কায়েম করতে চাই। এজন্য ইসলামের পক্ষে আপনারা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে সমাজে শান্তি ফিরে আসবে।. .

ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা :  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ