নাসির মাহমুদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুনের বিরুদ্ধে বেপরোয়া অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠেছে।.
.
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সুত্রে জানা যায়, কমলনগরে মোট আনসার সদস্যের সংখ্যা ১ হাজার ৪০০ জন। এর মধ্যে সরকারের ভাতাভুক্ত আনসার সদস্যের সংখ্যা ৩৮ জন। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তার নিয়ন্ত্রিত একটি সিন্ডিকেট চক্র রয়েছে। ওই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ভিডিপি সদস্যরা। আনসার ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন এ উপজেলায় যোগদানের পর থেকেই তিনি অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দিতে উৎকোচ গ্রহণ করা, ভুয়া নামের তালিকা তৈরি করে ভাতা আত্মসাৎ করা, নির্বাচনের সময়ে কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য আনসার নিয়োগে অবৈধ সুবিধা নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।.
.
প্রাপ্ত তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের কমলনগর উপজেলার ৫৫ টি ভোট কেন্দ্রে ১৩ জন করে মোট ৭১৫ জন সদস্য নিয়োগ দিতে দলনেতা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাধ্যমে জনপ্রতি ৮০০ থেকে ১০০০ হাজার করে টাকা নেন কর্মকর্তা নিজেই। তামান্না আক্তার নামের এক আনসার সদস্য বলেন, নির্বাচনের ডিউটি দিতে তার কাছ থেকে ২ হাজার টাকা নেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ টাকা আনসার ভিডিপি কর্মকর্তার জন্য আর ৫০০ টাকা কাগজপত্র ঠিক করার জন্য তিনি দিয়েছেন।.
.
নির্বাচন চলাকালীন সময়ে ২ দিনের জন্য ৭১৫ জন সদস্যের প্রতিদিন খাবারের জন্য ২৫০ টাকা করে ২ দিনে ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হলেও কর্মকর্তা সর্বোচ্চ দিনে তিন বেলায় ১৫০ টাকা করে দুই দিনে ৩০০ টাকার নিম্নমানের খাবার পরিবেশন করেন। এর মধ্যে কিছু কিছু কেন্দ্রে দুই দিনের মধ্যে কোন খাবার পায়নি বলে অভিযোগ করেন ২ জন্য সদস্য। .
.
নির্বাচনকালীন ৬ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত আরিফ হোসেন রিপন, শামিম হোসেন সুজন, এমরান হোসেন, জিহাদ হোসেন, মেহরাজ হোসেন ও সালা উদ্দীন নামে ৬ জন আনসার সদস্য জনপ্রতি ৪৫ হাজার টাকা বেতনে উপজেলা নির্বাচন অফিস পাহারা দেওয়ার কথা থাকলেও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাত্র ২ জন সদস্য দিয়ে নির্বাচন অফিসের নিরাপত্তার ডিউটি করান। এতে ৬ জন সদস্যের মোট বেতনভাতা ২ লাখ ৭০ হাজার স্থলে ২ জনকে ৯০ হাজার টাকা দিয়ে বাকী ৪ জনের ১ লাখ ৮০ হাজার টাকা ভাগাভাগি করে নেওয়া হয়। এছাড়া নির্বাচন কমিশন থেকে জনপ্রতি ২৮ কেজি চাল, আটা, ৮ কেজি ডাল, ৫ কেজি চিনি ও তেল বরাদ্দ দিলেও তাও আত্মসাৎ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসেমের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রথম কয়েকদিন মোটামুটি ডিউটি করলেও পরে আর তাদেরকে দেখিনি।.
.
এব্যাপারে আনসার সদস্য শামিম হোসেন সুজন বলেন, আমি ও এমরান দিনে ৮ ঘন্টা করে দুইমাস একা একা ডিউটি করেছি। আমাদের সাথে আর কেউ ছিলনা।.
.
সালাহ উদ্দিন নামের আরেক আনসার সদস্যের কাছে জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে না পেরে ফোন কেটে দেন।.
.
তবে আরিফ হোসেন রিপন নামে আনসার সদস্য বলেন, ঘটনা সঠিক। কাজ করলে একটু ভুলভ্রান্তি হবেই। এ নিয়ে সংবাদ প্রকাশ না করতে এ প্রতিবেদককে নানা সুবিধার প্রলোভন দেখান তিনি।.
.
এদিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৬ মার্চ স্বাধীনতার দিবসের দিন প্যারেডের জন্য মনিহারি ভাতাসহ জনপ্রতি ৯০০ টাকা সম্মানীতে ৩২ জন আনসার সদস্য দিয়ে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের প্যারেডের কুচকাওয়াজ করার কথা থাকলে জাহেরা খাতুন ১০ থেকে ১২ জন আনসার সদস্য দিয়ে প্যারেড করান। বাকী আনসার সদস্যদের নাম দিয়ে মাস্টাররোল তৈরী করে ৩২ জনের নামে বিল তোলা হয়। এতে প্রত্যেক দিবসে ২৮ হাজার ৮০০ টাকা করে মোট ৫৭ হাজার ৬০০ টাকা উত্তোলন করে দুটি দিবসের দায়িত্বপালনকারীদের মধ্যে ১৫ হাজার টাকা বিতরন করেন। বাকী ৪২ হাজার ৬০০ টাকা শেখ ফরিদকে সাথে নিয়ে আত্মসাৎ করেন এ কর্মকর্তা। বিষয়টি জাহেরা খাতুন নিজেই স্বীকার করেছেন এ প্রতিবেদকের কাছে।.
.
নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন আনসার সদস্য বলেন এ কর্মকর্তার কাছে উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা একধরনের জিম্মি হয়ে পড়েছে। অনেকেই তার ভয়ে মুখ খোলার সাহসও পাচ্ছেনা।.
.
এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন বলেন, একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। উত্থাপিত সব অভিযোগ সঠিক নয়। কিছু নিয়ম-অনিয়ম মেনেই অফিস চালাতে হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে বিশেষ অনুরোধ জানান তিনি।.
.
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট অফিসার মোঃ রেজাউল হোসেন বলেন, তিনি এ জেলায় নতুন এসেছেন। বিষয়টি তার জানা নেই। অভিযোগগুলো মাত্র শুনেছেন। তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি.
.
কমলনগরে আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ‘ঘুষ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ’-এর পাহাড়সম অভিযোগ.
নাসির মাহমুদ,.
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় দিবসকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুনের বিরুদ্ধে বেপরোয়া অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং বিপুল অঙ্কের সরকারি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। কর্মকর্তা ও তার নিয়ন্ত্রিত একটি সিন্ডিকেটের কাছে উপজেলার ১ হাজার ৪০০ আনসার-ভিডিপি সদস্য কার্যত জিম্মি হয়ে পড়েছেন।.
নির্বাচনের ডিউটি ও খাবারে অনিয়ম.
অভিযোগ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে উপজেলার ৫৫টি ভোটকেন্দ্রে ৭১৫ জন সদস্য নিয়োগের নামে দলনেতা ও ইউনিয়ন কমান্ডারদের মাধ্যমে জনপ্রতি ৮০০ থেকে ১,০০০ টাকা ঘুষ নিয়েছেন জাহেরা খাতুন। তামান্না আক্তার নামের এক সদস্য ডিউটি পেতে ২,০০০ টাকা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। এছাড়া, নির্বাচনকালীন সদস্যদের ২ দিনের খাবারের জন্য বরাদ্দকৃত ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকার নিম্নমানের খাবার দেওয়া হয় এবং কিছু কেন্দ্রে খাবার পৌঁছানোই হয়নি।.
ভুয়া ডিউটি দেখিয়ে লাখ টাকা লোপাট.
নির্বাচন কমিশন ও উপজেলা নির্বাচন অফিস পাহারা দেওয়ার জন্য ৬ জন আনসার সদস্যের নামে ২ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ থাকলেও, দায়িত্ব পালন করানো হয় মাত্র ২ জনকে দিয়ে। বাকী ৪ জনের ১ লাখ ৮০ হাজার টাকা এবং তাদের নামে বরাদ্দকৃত চাল, আটা, ডাল, চিনি ও তেল আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি করা সদস্য শামিম হোসেন সুজন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসেম।.
জাতীয় দিবসের প্যারেডে জালিয়াতি.
১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে ৩২ জন সদস্যের অনুকূলে ৫৭,৬০০ টাকা উত্তোলন করা হলেও, মাঠে নামানো হয় মাত্র ১০-১২ জনকে। ভুয়া মাস্টাররোল তৈরি করে বাকি ৪২,৬০০ টাকা জনৈক শেখ ফরিদকে সঙ্গে নিয়ে জাহেরা খাতুন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।.
অভিযুক্ত ও ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য: অভিযুক্ত কর্মকর্তা জাহেরা খাতুন অনিয়মের কথা পরোক্ষভাবে স্বীকার করে বলেন, "কিছু নিয়ম-অনিয়ম মেনেই অফিস চালাতে হয়।" তবে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ জানান। অন্যদিকে, লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট অফিসার মোঃ রেজাউল হোসেন জানান, তিনি জেলায় নতুন এসেছেন। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: