সূর্য আহমেদ মিঠুন : আজ রবিবার ( ২৮ জুন ২০২৬ ) ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)জনাব এম এ জলিল সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন।
তথ্য সূত্রে জানা যায় অতিরিক্ত ডিআইজি কে সিদ্ধিরগঞ্জ থানার একটি সুসজ্জিত টিম গার্ড অফ অনার প্রদান করেন। অতঃপর তিনি থানার কার্যক্রম ও বিভিন্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন। অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সকল অফিসারদের মামলা তদন্ত, বিভিন্ন অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান এবং থানায় আগত সকল দর্শনার্থীদের সাথে ভালো আচরণ পূর্বক আইনী সেবা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে তিনি একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এসময় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: