নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে বসবাসকারী মেজর আলিফ ও তার ছেলে মিঠুনের বিরুদ্ধে মিথ্যা মাদক ও বৈষম্যবিরোধী মামলা গুনজন করে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেজর আলিফ এর পরিবার দাবি করছে, ব্যক্তিগত ও সামাজিক বিরোধের জেরে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মেজর আলিফ ও তার ছেলে মিঠুনের বিরুদ্ধে একাধিক বিভিন্ন মিথ্যা মামলা ও পুলিশ এবং কিছু সাংবাদিক কে ভুল বুঝিয়ে ভুল তথ্য সরবরাহ করে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তি হীন খবর প্রকাশ করে মেজর আলিফ ও তার পরিবারকে হয়রানি করছে এলাকারই কিছু কু চক্রী মহল। পরিবারের দাবি, তারা কোনো ধরনের মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। অভিযোগকারীরা পরিকল্পিতভাবে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং আইনি হয়রানির শিকার করতে এসব মিথ্যা ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে
বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে, এলাকাবাসীর একাংশও বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করা জরুরি।
ভুক্তভোগী পরিবারের স্পষ্ট ভাবে গণমাধ্যমের মাধ্যমে বলেন “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাই।” কে বা কারা আমাদের বিরুদ্ধে এই ন্যাক্কার জনক প্রতিহিংসা মূলক মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের হয়রানি করছে তা প্রশাসন ও সাংবাদিক মহল সত্য ও ন্যায়ের পক্ষে তদন্ত করে জানুক। এটা আমাদের ও জোর দাবী। ভুক্তভোগী মিঠুন বলে আমার বাবা মেজর আলিফ একজন বয়স্ক এবং অসুস্থ মানুষ। তিনি অতীতে কখনো কোন রাজনীতির সঙ্গে জরিত ছিল না। তার কোন পদ পদবী ছিল না। কিন্তু একটি কু চক্রী মহল একটি ভূয়া তথ্যের ছবি দিয়ে আমার বাবাকে মিথ্যা বানোয়াট ট্যাগ দিতে চাইছে। যা আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করা হচ্ছে। মিথ্যাকে দুরে সরিয়ে আমাদের ভুক্তভোগী পরিবার সত্যের পাশে থাকার আহবান জানাচ্ছি সবাইকে। অপরদিকে মেজর আলিফ বলেন আমি একজন সাধারণ অল্প আয়ের মানুষ। আমি সততার সঙ্গে জীবন যাপন করি। সব সময় সাদা কে সাদা আর কালোকে কালো বলে আসছি। কিন্তু আমারও আমার ছেলে মিঠুন সহ বেশ কিছু বিষয়ে এলাকার কিছু অসাধু ব্যক্তি মিথ্যা ও মানহানিকর তথ্য সাংবাদিক ও প্রশাসনকে ভুল বুঝিয়ে আমারও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করছে উদ্দেশ্য প্রণোদিত হয়ে। তিনি এ ধরনের অপপ্রচারের কারণে সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছে যা খুবই দুঃখজনক। এবং তিনি আরো বলেন অজ্ঞাত অপপ্রচারকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ এসপি অফিসে আমি লিখিত অভিযোগ দায়ের করে রেখেছি। এবং এ বিষয়ে সৎ সাংবাদিক ও প্রশাসনের সর্বোচ্চ আন্তরিক সহযোগিতা আমি একান্তভাবে ভুক্তভোগী হিসেবে কামনা করছি।
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: