• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এক মাসে বিশ্বনাথের সোনাপুর বিদ্যালয়ে ৩ বার চুরি সংঘটিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৬ পিএম;
এক মাসে বিশ্বনাথের সোনাপুর বিদ্যালয়ে ৩ বার চুরি সংঘটিত
এক মাসে বিশ্বনাথের সোনাপুর বিদ্যালয়ে ৩ বার চুরি সংঘটিত

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী  ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১৯ মে মঙ্গলবার রাতে আবার চুরি সংঘটিত হয়েছে। এনিয়ে একমাসে তিন বার চুরির ঘটনা ঘটেছে।.

 .

বিদ্যালয়টি গত ২৮ এপ্রিল, ৪ঠা মে এবং ১৯ মে পরপর তিনবার চুরি সংঘটিত হওয়ায় এলাকায় বিরাজ করছে চাঞ্চল্য। প্রশাসনের নিরবতা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। প্রথবার চুরি হওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি দাশ লিখিত অভিযোগ করেন বিশ্বনাথ থানায়। ৪ঠা মে চুরির ঘটনায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে থানায় একটি মামলা এফআইআরও হয় কিন্তু কোনো চুর ধরা না পড়ায় আবার চুরির ঘটনা ঘটেছে বলে দাবী সচেতন মহলের।.

মঙ্গলবারের চুরির খবর পেয়ে পুলিশ সরজমিন পরিদর্শন করেছে বলে জানান বিশ্বনাথ থানার এসআই শামসুল হক সুমন।.

গতকাল চোরেরা তালা কেটে ভেতরে প্রবেশ করে ১ট সিলিং ফ্যান, একটি গ্যাস সিলিন্ডার, গ্যাসের একটি চুলা, ১০টি এপ্রোন ও অন্যান্য সরঞ্জামাদী চুরি করেছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশ।.

 .

বিষয়টি নিয়ে হতাশা ও বিস্ময় প্রকাশ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব জানান, একটি বিদ্যালয়ে যা ছিল তিনবার চুরি সংঘটিত করে সব নিয়ে গেছে। বিষয়টি রহস্যময় ও উদ্বেগের। পুলিশ প্রশাসনকে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার আহবান জানাই। . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ