• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

একজন জনবান্ধব আলোকিত ওসি এমদাদুল হক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪২ এএম;
একজন  জনবান্ধব আলোকিত ওসি এমদাদুল হক
একজন জনবান্ধব আলোকিত ওসি এমদাদুল হক

সূর্য আহমেদ মিঠুন : প্রাচীন কালে পুলিশের সৃষ্টি হয়ে ছিলো খাজনা আদায়ের জন্য। যার কারনে প্রাচীন কালে পুলিশ মানুষের ঘাড় ধরে সরকারের খাজনা আদায় করে দিত জনগনের কাছ থেকে। সময়ের পরিক্রমায় সেই পুলিশ আস্তে আস্তে হলেও যথেষ্ট জনবান্ধন পুলিশে পরিণত হয়েছে। জনসেবায় পুলিশের মনোজগতেও ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী, আড্ডাবাজ ও মানবিক ছেলে-মেয়েগুলো দলেদলে এই বাহিনীতে যোগ দিচ্ছেন। পুলিশের এই বাহিনীতে ও রয়েছে অসংখ্য আর্দশ বান ও মানবিক পুলিশ সদস্য। বাংলাদেশে এমন অনেক আলোকিত পুলিশ কর্মকর্তার নজির রয়েছে যারা তাঁদের কর্মদক্ষতা ও বিচক্ষণতার জন্য সর্বমহলে প্রশংসিত হয়েছেন। তেমনি  একজন মানবিক জন বান্ধব পুলিশ অফিসার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।.

 .

তথ‍্য সূত্রে জানা যায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর থেকে আইন শৃংখলা উন্নতি ঘটেছে। তিনি 
সাধারণ মানুষের কথা ধৈর্য সহকারে শোনা এবং থানায় কোনো হয়রানি ছাড়াই আইনি সেবা নিশ্চিত করছে। .

দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে রয়েছে।  ঘুষ ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা এবং থানায় জিডি বা মামলা করার জন্য কোনো ফি  নেওয়া হচ্ছে না। .

অপর দিকে সামাজিক উন্নয়ন ও অপরাধ দমনে অপরাধী ধরতে কঠোর হলেও, কিশোর অপরাধ রোধ, মাদক নির্মূল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। .

বিশেষ প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন এর সাথে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি ) মোহাম্মদ এমদাদুল হক এর সাথে আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে কথা হলে তিনি জানান 
সিদ্ধিরগঞ্জের  জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে যে কোনো প্রতিকুলতার মোকাবেলা করে জনগণের মুখে হাসি ফোঁটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং আমি চেষ্টা করছি সিদ্ধিরগঞ্জ থানার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আপনার জানেন সিদ্ধিরগঞ্জ থানা নাসিক ১ থেকে ১০ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এবং একটি ঘন বসতি ইন্ডাস্ট্রিয়াল জায়গা। এই থানায় বিভিন্ন জেলার মানুষ কর্মের কারণে এখানে এসে বসবাস করে। তাই অপরাধের ধরন গুলো ভিন্ন হয় । তবে আমি লক্ষ করে দেখছি যে  সামাজিক উন্নয়নে বাধা হয়ে দাড়ায় যে অপরাধ গুলো তা হচ্ছে  কিশোর গ্যাং এর উৎপাত, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, চুরি ডাকাতি, এগুলো। তবে আগের থেকে  সিদ্ধিরগঞ্জ থানা  এলাকায় এখন এই অপরাধ গুলো  অনেকটাই কম। এবং আপনারা জানেন আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন অপরাধের বিষয়ে প্রতিনিয়ত অপরাধ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে এবং আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করছে প্রতিনিয়ত। .

এই দিকে থানা সূত্রে জানা যায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে  মোহাম্মদ এমদাদুল হক সিদ্ধিরগঞ্জ থানায় যোগাদানের পর থেকে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত  থানায় মোট মামলা হয়েছে ১৭৩ টি,  এর মধ্যে মাদক মামলা হয়েছে ১০৬ টি,  আসামি গ্রেফতার করা  হয়েছে ২৫৮ জন। মাদক উদ্ধারের মধ‍্যে ইয়াবা উদ্ধার করা হয়েছে ১৬ হাজার ৩৭১ পিস, গাজা উদ্ধার  ৮৫ কেজি,  হিরোইন উদ্ধার করা হয়েছে ২শ ২৪ গ্রাম। ধর্ষণ মামলা হয়েছে ১ টি এবং আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন‍্য দিকে  নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধিরগঞ্জ থানার সচেতন কিছু নাগরিক দের সাথে কথা হলে তারা জানান  বতর্মান অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ এমদাদুল হক
এর কাজের প্রশংসা করেন তবে  তারা সবাই  বতর্মান অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এর 
কাছে  আরো জোর দাবি জানান যেন চুরি ছিনতাই মাদক এবং কিশোর গ‍্যাং নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা পালন করে এই অপরাধ গুলো কমিয়ে আনার চেষ্টা করা হয়। পরিশেষে গণমাধ্যম কে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন সত্যি কথা বলতে আমার কাছে কোনো দুষ্কৃতীকারীদের ছাড় নাই, সে ক্ষেত্রে আমি যে কোনো প্রতিকুলতার মোকাবেলা করে সিদ্ধিরগঞ্জ বাসীদের নিশ্চিন্তে বসবাস করার অভয় দিচ্ছি ইনশাআল্লাহ। আমার সঠিক দায়িত্ব পালনে আমার শ্রদ্ধেও  এবং সিনিয়র  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার  মোঃ মিজানুর রহমান মুন্সি স‍্যার সহ অন‍্য সকল  স‍্যারদের সহযোগিতাও সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। এবং কাজের এই দ্বারা অব‍্যহত থাকবে।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ