• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৯ পিএম;
সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

সূর্য আহমেদ মিঠুন : বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ বুধবার  (১০ জুন ২০২৬)  নাসিক ৬ নং ওয়ার্ড এসও সিরাজ মন্ডলের বাড়ির   ভাড়াটিয়া  সাদিয়া নামে  ৮ বছরের মেয়ে কে ধর্ষন করার চেষ্টা করেছে হিমেল নামে এক ব‍্যক্তি। ঘটনাটি ঘটে বিকেল আনুমানিক ৫ টায়।  ঘটনা জানা জানি হয়ে গেল দ্রুত সময়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধী ধর্ষণের চেষ্টায় অভিযোগকারী  হিমেল কে আটক করতে সক্ষম হয়। অপর দিকে এলাকাবাসী দ্রুত সময়ে উপস্থিত হয়ে ধর্ষক হিমেল কে ছিনেয়ে নিয়ে মারার চেষ্টা করতে থাকে।  কিন্তু পুলিশ প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তায় হিমেল কে থানায় নিয়ে আসতে সক্ষম হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক বলেন বিষয়টি তদন্ত হচ্ছে এর পর আইনি প্রক্রিয়া মামলা হবে। সাদিয়ার পিতার নাম লিটন মাঝি ও মাতার নাম আয়শা বেগম। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।.

.

ডে-নাইট-নিউজ /

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ