বরুড়া উপজেলার ৩ নং উওর খোশবাস ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯ নং ওয়ার্ড পয়ালগচ্ছ গ্রামের আলম মিয়ার ছেলে আবুল বাসার দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তির ছত্রছায়ায় হয়ে উঠেন মাদকের গডফাদার। আমাদের অনুসন্ধানে জানা জায়, তাকে কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হলেও জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসা শুরু করে।.
বিভিন্ন এলাকার মাদকাসক্ত ব্যাক্তি তার কাছ থেকে মাদক ক্রয় করতে রাতের আঁধারে তার বাড়িতে বহিরাগত লোক আসে, তার এই কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে, উদীয়মান তরুণ প্রজন্মের হাতে আবুল বাসার মাদকতুলে দিচ্ছে, এলাকাবাসী এর পরিত্রাণ চায়।.
.
.
এই বিষয় বরুড়া থানার ওসি সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধী সমাজের সবাই ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং আন্দোলন গড়ে তুলতে হবে কারণ আইনের ফাঁকফোকর দিয়ে তারা বের হয়ে যাবে, এবং সুনির্দিষ্ট তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্হা গ্রহণ করা হবে।.
ডে-নাইট-নিউজ / ডে-নাইট নিউজ
আপনার মতামত লিখুন: