নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী আইলপাড়া এলাকায় বসবাস করা মৃদুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষ কে ভয়ভীতি দেখিয়ে মোবাইল টাকা পয়সা হাতিয়ে নেওয়ার মত গুরুত্বর অভিযোগ উঠেছে। .
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মৃদুল নামে ঐ ব্যক্তি নিজেকে থানার ঘনিষ্ঠ বা থানার লোক অথবা কখনো পুলিশের সৌর্স হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন সময় মামলা-মোকদ্দমা, গ্রেপ্তার এড়ানো কিংবা পুলিশি সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না হওয়ায় অনেকেই প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। পাশাপাশি আরো অভিযোগ রয়েছে মৃদুল এক সময় আওয়ামীলীগের রাজধানীর সঙ্গে জরিত ছিল। এবং কিছু মাদক মামলার আসামি, পুলিশ তাকে মাদক সহ গ্রেফতার ও করেছে যা স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে আওয়ামীলীগ রাজনৈতিক নেতাদের কোন তথ্য কাউকে দেয় না বরং তাদের কাছ থেকে টাকা খেয়ে সম্পর্ক ঠিক রাখে ও তাল মিলিয়ে চলে। .
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারীরা বলছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
এ বিষয়ে অভিযুক্ত মৃদুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সতর্ক করে আসছে, পুলিশের পরিচয় বা সৌর্স পরিচয় ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা যাচাই করে প্রয়োজনে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানানোর জন্য।
অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: