Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

লক্ষ্মীপুর প্রতিনিধি:  বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপিকে ভূতে ধরেছে। যে ভূত শেখ হাসিনাকে ধরেছে, সেই ভূত এখন বিএনপিকে ধরেছে। বিএনপি সত্যিকারের অর্থে জুলাই বিপ্লবকে দারুণ করে না। দুর্ভাগ্যবশতে বিএনপির কেউ জুলাই বিপ্লবে মূখ্য নেতৃত্ব দিতে পারেননি। জুলাই বিপ্লব ছিলো ছাত্র জনতার আন্দোলন। যে বৈষম্য দূর করার শিক্ষার্থীরা রক্ত দিয়ে ছিলো। সেই বৈষম্যে কি দূর হয়েছে?

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে খেলাফত মজলিসের আয়োজনে নাগরিক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এইসময় তিনি বলেন, যদি সংবিধান সংস্কার করার মাধ্যমে এ রাষ্ট্র মেরামত না করা হয়। তাহলে দেখবেন বর্তমানে যারা সাংবিধানিক ব্যবস্থায় ৫ বছর ক্ষমতায় থাকবেন। তারাও আরেক হাসিনায় পরিণত হবেন।

রাষ্ট্রপতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, বর্তমান সরকার রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে।

বর্তমান সরকারের সমালোচনা করে মামুনুল হক আরও বলেন, কথা ছিলো নিরপেক্ষ দেশ পরিচালনা করা হবে। এখন দলীয় ক্যাডার, সাঙ্গপাঙ্গ  ও সন্ত্রাসী দিয়ে দেশ চলছে। নির্বাচন কমিশনকেও তারা নিরপেক্ষ থাকার সুযোগ দিচ্ছে না।

আমরা প্রতিবাদ করলে বলে মাত্র ৬ মাস গেছে। আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন কেনো? আপনারাতো ৬ মিনিট না যেতেই ৭০ ভাগ মানুষের সাথে গাদ্দারি করেছেন।

ভারত রাষ্ট্রকে ইংগিত করে মামুনুল হক বলেন, বর্তমান সরকার সিন্ডিকেট তৈরি করে তেল, গ্যাস ও বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করছে। বাংলাদেশের পুরো অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে।

গার্মেন্টস সেক্টর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। বর্তমান সময় বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা দিয়ে পারছে না। সেখানে ভারত তাদের অবস্থান ধরে রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আশঙ্কা ট্রাম্পের, কমিটিকে নি

1

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

2

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

3

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

4

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দ

5

কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

6

জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার

7

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

8

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

9

ইরান সংকটে বিশ্ব কি আরেকটি মহাবিপর্যয়ের দিকে এগোচ্ছে

10

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

11

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

12

এশার নামাজ পড়ে ফেরা হলো না মেহরাজের, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল

13

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

14

যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

15

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পা

16

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

17

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

18

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের,

19

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

20