Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


জয়পুরহাট প্রতিনিধি  জয়পুরহাটের আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎আজ বুধবার বেলা ১২টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
‎
‎দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আবদুস ছাত্তার শেখের ছেলে।
‎
‎মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের ১৩ বছর পরও তাঁদের সংসারে কোনো সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এরই জেরে ২০২৩ সালের ৭ মার্চ রাতে সিরাজুল তাঁর স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পান্না বিবির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
‎
‎এ ঘটনায় নিহত পান্না বিবির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে পরদিন আক্কেলপুর থানায় সিরাজুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

1

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় তৃ

2

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার অভিযোগ রিজভীর

3

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

4

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প

5

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

6

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

7

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

8

‎ফেসবুকে ‘জ্বলছে’ ব্যাংক, বাস্তবে অক্ষত: পাঁচবিবিতে গুজব নিয়

9

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

10

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

11

বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

12

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

13

জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার

14

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

15

ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ

16

নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

17

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

18

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

19

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

20