Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকতায় অনন্য সম্মাননা পেলেন আলহাজ্ব সোহেল আহমেদ ‎

সূর্য আহমেদ মিঠুন :‎সততা, নিষ্ঠা ও সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ কালারস মাল্টিমিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৬-এ সাংবাদিকতায় বিশেষ সম্মাননা অর্জন করেছেন দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।

‎

‎সাংবাদিকতার অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদান, পেশাগত নিষ্ঠা এবং গণমানুষের কথা তুলে ধরার সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জন করায় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

‎

‎এই গৌরবময় অর্জনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি এবং দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের প্রধান সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি-এর নেতৃত্বে দুই গণমাধ্যমের পরিবার আলহাজ্ব সোহেল আহমেদকে একরাশ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানায়।

‎

‎এ সময় উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা বলেন, এটি তাঁর দীর্ঘ পথচলা, শ্রম, ত্যাগ ও সত্যের পক্ষে অবিচল থাকার স্বীকৃতি। আলহাজ্ব সোহেল আহমেদের এই অর্জন সাংবাদিক সমাজের জন্যও আনন্দ ও গর্বের।

‎

‎ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আলহাজ্ব সোহেল আহমেদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তাঁর একার নয়; বরং সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাওয়া সাংবাদিক সমাজের প্রতিটি সদস্যের জন্য এটি অনুপ্রেরণার।

‎

‎সাংবাদিকতার আকাশে সম্মানের এই নতুন পালক তাঁর পথচলাকে আরও দীপ্ত, সাহসী ও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা সহকর্মী ও শুভানুধ্যায়ীদের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশ

1

স্ট্যান্ড নিয়ে বিরোধে চিটাগাং রোড–চাষাড়া রুটে অটো চলাচল ব্যা

2

দেবীর বোধনে শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা, কাল মহাষষ্ঠী

3

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

4

কালাইয়ে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

5

কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ, মারধরের পর বৃদ্ধের মৃত্য

6

পূজায় আসছে রোমান্টিক-কমেডি নাটক ‘কাজের মেয়ে কারিশমা’

7

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসাম

8

গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দ

9

শ্রমিক অসন্তোষে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ শ্রমমন্ত্রীর, মজুরি

10

হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার

11

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

12

মেহেরপুর সীমান্ত থেকে অস্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি, বিদেশি

13

সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ

14

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার অভিযোগ রিজভীর

15

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ বলায় জিয়া পরিষদের সেই নেতা ব

16

সাংবাদিকতায় অনন্য সম্মাননা পেলেন আলহাজ্ব সোহেল আহমেদ ‎

17

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

18

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

19

Aluminium cookware can add lead to everyday meals, icddr,b a

20