Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী রোববার (৮ নভেম্বর) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে নির্ধারিত এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকায়ও নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত থাকবে।

জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লেখিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে কার্যকর হওয়া এ আদেশ সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি, আহত ৬০ বছর বয়সী জ

1

এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে তিন গুণ, মাথাপিছু ৬৪৬ ড

2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পা

3

যাএা শুরু করলো নারায়ণগঞ্জ জেলার পত্রিকা খবর নারায়ণগঞ্জ

4

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

5

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করবে বিএনপি: গয়েশ্বর চ

6

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত

7

কালাইয়ে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে বিএনপি নেতার কর্মী স

8

ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ

9

নারায়ণগঞ্জ বিএনপির রাজপথের ত্যাগী নেতা অ্যাডভোকেট রাকিবুর রহ

10

জয়পুরহাটে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, প্রধান আসামি এ

11

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

12

ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের

13

জুলাই গণ-অভ্যুত্থান গণতন্ত্রের নতুন পথ খুলে দিয়েছে: স্পিকার

14

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য দিল ওয়েস

15

‎জয়পুরহাটে যানজট নিরসন ও উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নে

16

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ১১৩ ডল

17

দেবীর বোধনে শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা, কাল মহাষষ্ঠী

18

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

19

সাত বছরেও চালু হয়নি কালাই পৌর অডিটোরিয়াম, ক্ষোভে ফুঁসছেন স্থ

20