Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু, আহত ৪৬

ডে-নাইট নিউজ | আন্তর্জাতিক ডেস্ক চীনের তিব্বত অঞ্চলে ৭ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তিব্বতের নাখু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানায়, ভূমিকম্পে অন্তত ৩৩৯টি বাড়িঘর ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের সময় বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুপারমার্কেটের তাক থেকে পণ্যসামগ্রী পড়ে যেতে দেখা যায়। আতঙ্কিত লোকজনকে রেস্তোরাঁ ছেড়ে নিরাপদ স্থানে বেরিয়ে আসতেও দেখা গেছে।

আগেও প্রাণঘাতী ভূমিকম্পের ঘটনা

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের এই অঞ্চলে আরেকটি ভূমিকম্পে ১২৬ জন নিহত হয়েছিলেন। একই বছরের আগস্টে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির কথা জানানো হয়েছিল।

এদিকে, তিব্বতের ভূমিকম্পের দিন ভারতের অরুণাচল প্রদেশের পঙ্গিনের উত্তর-উত্তরপশ্চিমে চীন সীমান্ত এলাকায় ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূকম্পন রেকর্ড করেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

সূত্র: এনডিটিভি

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসাম

1

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

2

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

3

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

4

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

5

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

6

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

7

নারায়ণগঞ্জে ৫০০ অসহায় মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’, বি

8

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

9

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ

10

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

11

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

12

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

13

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

14

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

15

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

16

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার

17

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

18

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

19

কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

20