Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার অভিযোগ রিজভীর

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর সমঝোতা রয়েছে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।

দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সরকারের বিভিন্ন অর্জনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এটিকে তিনি সরকারের সঠিক নীতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক পুলিশ ও বিএনপ

1

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানম

2

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

3

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

4

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

5

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

6

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

7

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি হুতিদের, বাড়ছে

8

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

9

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

10

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৫১

11

পুলিশকে শক্তিশালী করতে হবে, নিরাপত্তায় জনগণের সহযোগিতা জরুরি

12

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

13

নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

14

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

15

কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা চাঁদা আ

16

১ হাজার কোটি টাকার জামানতে ২২ হাজার কোটি ঋণ

17

টেলিভিশন নাট্যকার সংঘের নতুন নাম ‘স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়

18

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

19

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

20