• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জ বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৩ পিএম;
হবিগঞ্জ বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপন
হবিগঞ্জ বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে” উপলক্ষে দুপুর ১২.০০ ঘটিকায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য হলো 'আই পি স্পোর্টসঃ রেডি, সেট, ইনোভেট'। দিনটি উদযাপনের মূল লক্ষ্য ছিল মেধাস্বত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনে আগ্রহ সৃষ্টি। অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সহকারী পরিচালক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধাস্বত্ব সংরক্ষণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা  ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে সফল করে তোলে। উক্ত আয়োজন মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ