• ঢাকা
  • রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুর-৪ আসনে হাতপাখার গণজোয়ার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৭ পিএম;
লক্ষ্মীপুর-৪ আসনে হাতপাখার গণজোয়ার
লক্ষ্মীপুর-৪ আসনে হাতপাখার গণজোয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাইবলেছেন, "ইসলামের পক্ষে দেশে এখন একটাই ভোটের বাক্সআর তা হলো হাতপাখা। জামায়াত মুখে ইসলামের কথা বললেও অন্তরে ভিন্ন কিছু লালন করে। তারা আল্লাহর আইন বাদ দিয়ে এখন আমেরিকা  ভারতের গোলামী করতে চায়।".

আজ রবিবার ( ফেব্রুয়ারিদুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর- (রামগতি-কমলনগরআসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।.

জামায়াতের কঠোর সমালোচনা.

জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করে চরমোনাই পীর বলেন, "আমরা দেশের  ইসলামের স্বার্থে সমঝোতায় ছিলাম। কিন্তু তারা যখন ইসলাম  দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছেতখন আমরা একা চলতে বাধ্য হচ্ছি। জামায়াত শরিয়াহ আইন অনুযায়ী দেশ চালাতে চায় নাতারা প্রচলিত আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের এই দ্বিচারিতা ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না।".

তিনি আরও যোগ করেন, "যারা ইসলাম  শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে নাতারা ইসলাম থেকে বিচ্যুত। এমন শক্তির পক্ষে ভোট দেওয়া সমীচীন হবে না।".

নির্বাচনী অঙ্গীকার  উন্নয়নের প্রতিশ্রুতি.

জনসভায় পীর সাহেব চরমোনাই লক্ষ্মীপুর- আসনের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তিনি বলেনহাতপাখা বিজয়ী হলে:.

  • নদী ভাঙন রোধ:  হাজার ১০০ কোটি টাকার বরাদ্দ শতভাগ বাস্তবায়ন  টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
  • নদী খনন  যোগাযোগ: ভুলুয়া নদী খনন এবং নোয়াখালীর সোনাপুর থেকে রামগতি-কমলনগর হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপন।
  • দুর্নীতিমুক্ত প্রশাসন: ভূমি খাতের দুর্নীতি বন্ধ এবং একটি স্বচ্ছ  আদর্শ সমাজ গঠন।
  • জনগণের নেতা: প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ এলাকায় নিয়মিত অফিস করবেন যাতে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে সরাসরি নেতার কাছে পৌঁছাতে পারেন।

জনসভার পরিবেশ.

মাওলানা খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়  স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নতুন বাংলাদেশ গড়তে এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।.

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুফতী হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা), মুফতী রেজাউল করীম আবরারঅনারারি ক্যাপ্টেন (অব:) মুহাম্মদ ইব্রাহিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।.

 . .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ