• ঢাকা
  • সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৭ পিএম;
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য সোমবার সকাল ১১.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়| এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাসহ আনুসঙ্গিক প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি প্রতিষ্ঠানটিকে ১২,০০০/- (বারো হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়|
 
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ|

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন| জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে|  .

.

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ