• ঢাকা
  • বুধবার, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে লক্ষ্মীপুরে তাহেরা ফুডকে জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৬ পিএম;
ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে লক্ষ্মীপুরে তাহেরা ফুডকে জরিমানা
ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে লক্ষ্মীপুরে তাহেরা ফুডকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে তাহেরা ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।.

 .

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।.

 .

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন না। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানের ম্যানেজার ও মালিকের ভাই মো. জিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়।.

এ সময় কারখানায় অবৈধভাবে উৎপাদিত ৩৮ কার্টন ভেজাল ঘি জব্দ করে ধ্বংস করা হয়।.

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস।.

 .

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং সদর মডেল থানার পুলিশের একটি দল অংশ নেয়।.

 .

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।. .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ