• ঢাকা
  • বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৯ পিএম;
বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক কালবেলা পত্রিকার ভুয়া ফটোকাট ব্যবহার করে পৌর বিএনপি দুইনেতা নাম জড়িয়ে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।.


    আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী পৌর বিএনপি’র আহবায়ক আবুল বাশার। 
    লিখিত বক্তব্যে তিনি বলেন, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশি^ন ১৪৩৩ বাংলা তারিখ ব্যবহার করে দৈনিক কালবেলা পত্রিকার লোগো ও ফটোকাট ব্যবহারসহ স্থানীয় প্রতিনিধিকে সংশ্লিষ্ট করে ফুলবাড়ী পৌর বিএনপি’র আহবায়ক আবুল বাশার ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুরতুজা হক অষ্টিন এর নাম জড়িয়ে ‘ফুলবাড়ী পৌর বিএনপির দুই নেতার বিরুদ্ধে ৩ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি ভুয়া সংবাদের ফটোকাট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিনিধি রীতা রানী কানুর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো সংবাদ তিনি কালবেলা পত্রিকায় প্রেরণ করেন’নি এবং ২১ সেপ্টেম্বর দৈনিক কালবেলা পত্রিকায় এমন কোনো সংবাদও প্রকাশ হয়নি। একটি চক্র ভুয়া ফটোকাট তৈরি করে এই সংবাদটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এজন্য কালবেলা ফুলবাড়ী প্রতিনিধি ২২ সেপ্টেম্বর রাতেই কালবেলা পত্রিকা ও নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখাসহ ও নিরাপত্তার স্বার্থে ফুলবাড়ী থানায় একটি জিডি দায়ের করেছেন। যার জিডি নং ১২০৮। .


    সিনিয়র যুগ্ম আহবায়ক মুরতুজা হক অষ্টিন বলেন, আমাদের রাজনৈতিক পরিচয় ও সামাজিক কর্মকা-ের মাধ্যমে অর্জিত সম্মানহানী করতে এইধরণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের ফটোকাট তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। যে বা যারাই এধরণের কাজ করেছে তাদেরকে আইনশৃঙ্খলাবাহিনীর মাধ্যমে তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি। .


তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলেন, কোনো সংবাদ বা ফটোকাট ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে তার সত্যতা নিশ্চিত না হাওয়া পর্যন্ত এগুলো বিশ^াস না করাসহ শেয়ার বা লাইক না দেয়ার জন্য অনুরোধ জানান। একইসাথে দৈনিক কালবেলা পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। .


    সংবাদ সম্মেলনে পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক মানিক মন্ডল, আতিয়ার রহমান মিন্টু, শাহাবুর রহমান, মিনার হোসেন মিনু, আয়নাল হক, সাজ্জাদ হোসেন সাজু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 .

.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ