• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জে মোবাইল কোর্টে ভোজ্যতেলে পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১০ পিএম;
নারায়ণগঞ্জে মোবাইল কোর্টে ভোজ্যতেলে পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জে মোবাইল কোর্টে ভোজ্যতেলে পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সূর্য আহমেদ মিঠুন : আজ  বুধবার  (১২ আগস্ট ২০২৬ খ্রি.) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায়
‎বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে ভোজ্যতেলে পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।

‎ তথ্য সূত্রে জানা যায় 
‎অভিযান চলাকালে বিভিন্ন  অনিয়ম পরিলক্ষিত হয়। যার মধ‍্যে সিদ্ধিরগঞ্জের মিজমিজি
‎ইসমাইল ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটির অনিয়মের যা উঠে আসে তারা  ফর্টিফায়েড সয়াবিন তেলের প্রতি ২ লিটার পণ্যে ১০০ মি.লি. এবং প্রতি ১ লিটার পণ্যে *৫০ মি.লি. কম* প্রদান করছিল। পাশাপাশি তারা  বিএসটিআই লাইসেন্সের শর্ত ভঙ্গ করে বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত ‘ *রূপসাগর* ’ ব্র্যান্ডের অধীনে তেল বিক্রয় ও বিতরণ করছিল।  পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৪৫০ মি.লি., ৯০০ মি.লি. এবং ১৮০০ মি.লি. আকারের বোতলে অবৈধভাবে পণ্য মোড়কজাত ও বিক্রয় করছিল।  পণ্যে ভিটামিন ‘এ’ নির্ধারিত মাত্রায় সংযোজন করেনি।বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত পণ্যের লেবেলে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার করছিল।  মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছিল। এবং ২ লিটারের ৯টি বোতলের কার্টনে ১৮০০ মি.লি. ধারণক্ষমতার বোতল বাজারজাত করছিল যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।

‎উক্ত অপরাধসমূহের দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, *সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা* জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। অপরদিকে মিজমিজির আরো একটি   সালেহা ট্রেডিং প্রতিষ্ঠানে যে সকল অনিয়ম ধরা পড়ে তারা  বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত ‘ম্যাগনেট’, ‘পাগলা’, ‘বিচ্ছু’, ‘মাস’, ‘ফাইটার’, ‘ফর্মূলা’, ‘বসুন্ধরা’সহ বিভিন্ন ব্র্যান্ডের মশার কয়েল পণ্যের লেবেলে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার করে উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছিল।  মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছিল।
‎মশার কয়েল পণ্যের মান ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অনিয়ম পরিলক্ষিত হয়; এবং
‎বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈধ চুক্তি ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

‎উক্ত অপরাধসমূহের দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা* জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

‎  তৃতীয় অভিযুক্ত  পিকো আইসক্রিম ফ্যাক্টরি কড়ইতলা, ভূইগড়, ফতুল্লার 
‎প্রতিষ্ঠানটি যে সব অনিয়ম উঠে আসে  আইসক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত পণ্যের লেবেলে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার করে উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছিল। মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত আইসক্রিম পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছিল। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে, পরিত্যক্ত ডোবার পাশে কারখানাটির কার্যক্রম পরিচালনা করছিল।  এবং মিথ্যা ঠিকানা ব্যবহার করে আইসক্রিম, আইসললি সহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছিল।

‎উক্ত অপরাধসমূহের দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

‎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট *জনাব সাবেকুন নাহার। অভিযানে সহযোগিতা করেন *জনাব কে. এম. হানিফ, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জ।

‎প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম); জনাব মোঃ রেজানুর রহমান সরকার , ফিল্ড অফিসার (সিএম); জনাব মোঃ রাশেদ আল মামুন , ফিল্ড অফিসার (সিএম); এবং জনাব মোঃ হাফিজুর রহমান* , পরিদর্শক (মেট্রোলজি)।

‎বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের এর দায়িত্ব প্রাপ্ত উপ পরিচালক জনাব কে. এম. হানিফ গণমাধ্যম কে বলেন জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।.

.

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ