• ঢাকা
  • সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সূর্য আহমেদ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৯ এএম;
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সূর্য আহমেদ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায়  আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সূর্য আহমেদ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আহত

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ডাকঘরের সামনে আজ রবিবার (২৬ জুলাই) এক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সূর্য আহমেদ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।.

 .

অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতপরিচয় একটি ট্রাকের চালক বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে সাংবাদিক সূর্য আহমেদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো -ড ১২-৪০৫৭। ধাক্কার সাথে সাথে  তিনি আহত হন এবং মোটরসাইকেলটি নিয়ে পড়ে যান।  ঘটনার পর ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল থেকে জনতার হৈচৈ তে পালিয়ে যায়।.

ভুক্তভোগীর দাবি, এটি সাধারণ দুর্ঘটনা নয়; বরং তাকে হত্যার উদ্দেশ্যে  চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। .

স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।.

এ বিষয়ে  ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন এর সাথে কথা হলে তিনি জানান এ বিষয়ে রূপগঞ্জ থানায় তিনি বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। .

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ট্রাকচালককে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকসহ স্থানীয়রা।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ