সূর্য আহমেদ মিঠুন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জালকুড়ি নাসিক ৯ নং ওয়ার্ডে রবিবার ( ২১ জুন ২০২৬ ইং) জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও বিএসটিআই অঞ্চলিক কার্যালয় এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তথ্য সূত্রে জানা যায় উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করার অপরাধে রহমত বেকারি এন্ড কনফেকশনারি, জালকুড়ি, ফতুল্লা, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানটির প্রক্রিয়াজাতকৃত ''বিস্কুট, ব্রেড ও কেক" পণ্যসমূহের অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যাতীত বিক্রয়-বিতরণ করায় বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করেন। একইসাথে তাদের কে অতিসত্বর বিএসটিআই'র লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান কর হয়। .
.
বিএসটিআই সূত্রে মতে জানা যায় উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান।.
প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জের কর্মকর্তা জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম)। তারা গণমাধ্যম কে বলেন .
জনস্বার্থে বিএসটিআইএর এ ধরণের অভিযান চলমান থাকবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: