• ঢাকা
  • বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

‎বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৮ এএম;
‎বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও
‎বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও


সূর্য আহমেদ মিঠুন - নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ মঙ্গলবার ( ৩ মার্চ ) ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এনসিপির নারায়ণগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ।


‎তথ‍্য সূত্রে জানা যায়  ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা।

‎জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে ঘটনার শুরু যখন  হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন।  বক্তব্য প্রদানকালে এমপি  আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।’

‎এরপরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

‎সর্বশেষ তথ‍্য মতে জানা যায় ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনাটি অবগত হয়, এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান। 
‎.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ