সিলেটে বুধবার (১১ই মার্চ) অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিযোগিতা “হাওর হ্যাকাথন: ইনোভেশনস ইন ক্লাইমেট অ্যাকশন ২০২৬” এর চূড়ান্ত পর্বে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সেরা ১২টি দল অংশগ্রহণ করে।.
গৌরবের বিষয় যে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্য বিজ্ঞান এবং প্রাণি চিকিৎসা ও প্রাণী সম্পদ বিজ্ঞান অনুষদ থেকে অংশগ্রহণকারী তিনটি দলই নিজ নিজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।.
.
হাওর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন-জীবিকার বাস্তব সমস্যাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তবমুখী সমাধান উপস্থাপন এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গবেষণা সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।.
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থী ও তাঁদের সম্মানিত মেন্টরদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, তাঁদের উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে হাওর অঞ্চলের টেকসই উন্নয়ন .
ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: