• ঢাকা
  • শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটের বিশ্বনাথে শরিষপুর ও পুরান বাজারবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৬ এএম;
সিলেটের বিশ্বনাথে শরিষপুর ও পুরান বাজারবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথে শরিষপুর ও পুরান বাজারবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শরিষপুর ও পুরান বাজারের সর্বস্তরের মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিশ্বনাথ পৌর শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন শরিষপুর জামে মসজিদ ঈদগাহ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব গোলাপ খান। শরিষপুর জামে মসজিদের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা শেখ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আবু বক্কর সিদ্দিক, আখতার ফারুক, আলিম উল্লা, আব্দুল জলিল, লিয়াকত আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ আলাউদ্দিন, তাজ উদ্দিন, ড্রাইভার আব্দুল খালেক ও আব্দুল্লাহ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসলাম উদ্দিন। এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা একসাথে ইফতারে শরিক হয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন।.

.

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:-

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ