• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটের বিশ্বনাথে ঈদ উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের সভা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫২ এএম;
সিলেটের বিশ্বনাথে ঈদ উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের সভা অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথে ঈদ উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর, বাজার মনিটরিং উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৪ মার্চ) বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, মৎস্য কর্মকর্তা আবদুস শহিদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, নতুন বাজার বণিক সমিতি সভাপতি মঈনুল ইসলাম, শ্রমিক নেতা এবাদুল খান। সভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, মার্কেট ও শপিংমলে নিরাপত্তা, যানজট নিরসন লক্ষে কাজ করার আহবান জানানো হয়। সভায় ইউএনও জানান, ঈদকে সামনে রেখে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাজার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। সভায় দোকান মালিক সমিতির নেতারাও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।.

.

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:-

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ